মধুপুরে নিখোঁজের একদিন পর ভূট্টাক্ষেতে মিলল শিশুর লাশ

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর ভূট্টাক্ষেতে মিলছে ফাতেমা (৫) নামে এক শিশুর লাশ।নিহত ফাতেমা মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকীর নেংড়াবাজার

2026-04-12T18:15:57+00:00
2026-04-12T18:15:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধুপুরে নিখোঁজের একদিন পর ভূট্টাক্ষেতে মিলল শিশুর লাশ
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ২৬৭)
ভূট্টাক্ষেতে মিলছে ফাতেমার লাশ
X

ভূট্টাক্ষেতে মিলছে ফাতেমার লাশ

টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর ভূট্টাক্ষেতে মিলছে ফাতেমা (৫) নামে এক শিশুর লাশ। 

নিহত ফাতেমা মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকীর নেংড়াবাজার এলাকার বাসিন্দা এবং তার পিতা মো. আবু সামা। সে স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

পরিবারের স্বজনরা জানায়, শনিবার আছর নামাজের পর থেকে ফাতেমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পরে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ীর পাশের একটি ভুট্টা ক্ষেতে স্থানীয়রা গরুর জন্য ঘাস কাটতে গিয়ে তার লাশ দেখতে পায়।  থানা পুলিশ কে খবর দিলে বেলা সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের মামা মো: জনি খান জানান, ফাতেমার কানে স্বর্ণের গহনা ও গলায় একটি রূপার মালা ছিল, যা লাশ উদ্ধারের সময় পাওয়া যায়নি। তার সন্দেহ, নিহত ফাতেমার জেঠাত ভাই আব্বাস আলী(২৭) জুস কিনার কথা বলে ফাতেমাকে বাড়ী থেকে নিয়ে যায়। তার পর থেকে খুজে পাওয়া যায় নাই। শিশুটিকে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গহনা ছিনিয়ে নিয়ে হত্যা করে ভুট্টাক্ষেতে ফেলে রেখে গেছে।

মধুপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার আগে অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy