চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার ডিজেল!

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে প্রচুর পরিমাণে জ্বালানি তেল জব্দ করেছে যৌথ বাহিনী।দেশের জ্বালানি সংকটের

2026-04-12T18:29:12+00:00
2026-04-12T18:29:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার ডিজেল!
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম   (ভিজিট : ৪৭)
১২০০ লিটার ডিজেল জব্দ
X

১২০০ লিটার ডিজেল জব্দ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে প্রচুর পরিমাণে জ্বালানি তেল জব্দ করেছে যৌথ বাহিনী।দেশের জ্বালানি সংকটের মধ্যে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে অভিযান চালিয়ে ১২শ লিটার ডিজেল অবৈধ ভাবে মজুদ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করে ও  জব্দকৃত তেল থানায় জমা দেওয়া হয়েছে।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানার টাকা আদায় করে।এ সময় তার সঙ্গে সাতক্ষীরা সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র‍্যাব এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় চেয়ারম্যান ফেরদাউস মোড়ল দাবি করেন তার চিংড়ি ঘেরে পানি উত্তোলনের জন্য সেচ মেশিনে ব্যবহার এবং একাধিক ভেকু গাড়ি প্রতিদিন পরিচালনার জন্য এ তেল মজুদ করা হয়েছিল।তবে স্থানীয়দের দাবি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল প্রভাব খাটিয়ে এবং প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন যাবৎ তার বাড়িতে জ্বালানি তেল মজুদ করে গোপনে বেশি দামে বিক্রি করে আসছিল।

অভিযান পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু সাংবাদিকদের জানান,  অভিযানে ডিজেলের অতিরিক্ত মজুদ রাখায় পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ৬ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। 

অভিযানকালে অভিযুক্ত চেয়ারম্যান ফেরদৌস মোড়ল ভবিষ্যতে এ ধরনের অবৈধ মজুদ করবেন না মর্মে অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy