প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৪৮ পিএম (ভিজিট : ১০৯)

X
আর্থিক সহায়তা নিচ্ছেন সুরমা বেগমের পিতা
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় সেনা জোনের পক্ষ থেকে রাঙ্গামাটি নানিয়ারচর বগাছড়ি এলাকার অসুস্থ মহিলাকে উন্নত চিকিৎসার জন্য মোছা: সুরমা বেগম'কে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম এলাকার দরিদ্র অসুস্থ মহিলার উন্নত চিকিৎসা প্রদানের জন্য সুরমা বেগমের পিতা মোহাম্মদ তাজকুল মিয়ার নিকট নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
তিনি জানান, মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়ানো এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হচ্ছে,আর্থিক সহায়তা প্রাপ্ত মোছা: সুরমা বেগম অসুস্থ থাকায় তার পিতা মোহাম্মদ তাজকুল মিয়া নানিয়ারচর জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সহায়তা তার চিকিৎসা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।
জোন কতৃপক্ষ জানান, নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে এবং এই এলাকার জনগণের সাথে সেনাবাহিনীর সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।