কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ আহত ৪

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

‎কক্সবাজারের কুতুবদিয়ায় বরযাত্রীবাহী একটি জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ ৪জন আহত হয়েছেন।রবিবার (১২ এপ্রিল) বিকেলে সাড়ে

2026-04-12T20:22:44+00:00
2026-04-12T20:22:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ আহত ৪
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ১০১)
পুকুরে বরযাত্রীর গাড়ি
X

পুকুরে বরযাত্রীর গাড়ি

‎কক্সবাজারের কুতুবদিয়ায় বরযাত্রীবাহী একটি জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ ৪জন আহত হয়েছেন।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে সাড়ে চারটার দিকে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের দরবার রাস্তার মাথার দক্ষিণ পশ্চিমে এ দূর্ঘটনার ঘটে।

আহতরা হলেন,লেমশীখালীর আবুল কাশেমের স্ত্রী করিমা বেগম (৪৬), উত্তর ধুরুং ইউনিয়নের হোসাইনের স্ত্রী সৈয়দুল নাহার (৮০), চকরিয়া উপজেলার আব্দু ছাত্তারের ছেলে বারেক (৩০)। সে সময় ৫ বছর বয়সী এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

‎প্রত্যক্ষদর্শী ও বরযাত্রীদের জানান,লেমশীখালী ইউনিয়নের মুন্সি মিয়াজির পাড়ার নুরুল আমিনের ছেলে তারেক রহমানের বরযাত্রী নিয়ে বাড়ি থেকে বড়ঘোপ ইলহাম কমিউনিটি সেন্টারে যাওয়ার পথে হঠাৎ গাড়ির সামনে একটি ছাগল চলে আসলে ড্রাইভার সোনামিয়া ব্র্যাক করলে এতে  তার ছিড়ে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারালে বরযাত্রী নিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আহতদের কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

‎স্থানীয় এমইউপি তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে গাড়ি উদ্ধার কাজে সহযোগিতা করেছেন বলে জানান।

‎তবে, এ ঘটনার বিষয়টি জানান না বলে নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy