কাপ্তাই সড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের রাউজান উপজেলার মিয়ার ঘাটা এলাকায় কাপ্তাই সড়কে সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি

2026-04-13T11:11:56+00:00
2026-04-13T11:11:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাপ্তাই সড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:১১ এএম   (ভিজিট : ৪৫)
X

চট্টগ্রামের রাউজান উপজেলার মিয়ার ঘাটা এলাকায় কাপ্তাই সড়কে সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নজরুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন।

গত রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ক্ষুব্ধ স্থানীয়রা দুইটি বাসে অগ্নিসংযোগ করেন বলে জানা গেছে।

নিহত নজরুল ইসলাম রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের নতুন রঘুনন্দন চৌধুরী হাট এলাকার মীরধারপাড়া গ্রামের নুর বক্স দারোগার বাড়ির মৃত ফয়েজ আহমদের ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক ছিলেন। তার এক ১৪ বছর বয়সী পুত্র ও সাড়ে পাঁচ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম নজুমিয়াহাট এলাকার একটি পাম্প থেকে গাড়িতে গ্যাস নিয়ে নোয়াপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় কাপ্তাই থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাস সিএনজিটিকে মুখোমুখি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দুর্ঘটনায় সিএনজিতে থাকা তিন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ স্থানীয়রা ঘটনাস্থলে থাকা একটি বাস ও পরে আরও একটি বাসে আগুন ধরিয়ে দেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে। বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy