ভূটানের মান্যবর রাষ্ট্রদূতের চট্টগ্রাম বন্দর পরিদর্শন

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

বাংলাদেশে নিযুক্ত কিংডম অব ভূটানের মান্যবর রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরে আগমন করেন। এ সময় তাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক)

2026-04-13T12:08:37+00:00
2026-04-13T12:08:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূটানের মান্যবর রাষ্ট্রদূতের চট্টগ্রাম বন্দর পরিদর্শন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:০৮ পিএম   (ভিজিট : ৩০)
X

বাংলাদেশে নিযুক্ত কিংডম অব ভূটানের মান্যবর রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরে আগমন করেন। এ সময় তাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি স্বাগত জানান।

সৌজন্য সাক্ষাতে চেয়ারম্যান রাষ্ট্রদূতকে চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক অগ্রগতি ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর।

এছাড়া জাহাজের ওয়েটিং টাইম শূন্যে নামানো, অটোমেশন ব্যবস্থার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং ISPS টিমের মাধ্যমে ‘জিরো অবজারভেশন’ অর্জনের মতো উল্লেখযোগ্য সাফল্যের কথাও তুলে ধরেন তিনি।

ভূটান রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরের এসব সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং চবক চেয়ারম্যানকে ভূটান সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান।

তিনি বলেন, পূর্বে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভূটানে কন্টেইনার পরিবহনে যে সহযোগিতা পাওয়া গেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকালে উভয় পক্ষই বাংলাদেশ ও ভূটানের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মত দেন তারা।

সৌজন্য সাক্ষাৎ শেষে ভূটান রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরের বিভিন্ন অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি বন্দরের কার্যক্রম দেখে গভীর সন্তোষ প্রকাশ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy