নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোববার (১২ এপ্রিল) বিকেলে প্রতিষ্ঠান চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের চেয়ারম্যান ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির প্রধান লায়ন শফিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ্ সুফি নূর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেয়া তাকমিলা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও শৃঙ্খলা গড়ে তুলতে সহায়তা করে।
অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।