প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১:৪৫ পিএম (ভিজিট : ৪৪)

X
বিরামপুরে কাটলা মেধাবিকাশ স্কুলের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা মেধাবিকাশ স্কুলে এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় ২০২৬ইং অভিভাবক সমাবেশ এবং ঢাকা কিন্ডার গার্টেন এসোসিয়েশন (ডি.কেজি.এ) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় বিদ্যালয় চত্বরে বিদায়, দোয়া ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু সাঈদ মন্ডল।
কাটলা মেধাবিকাশ স্কুল আয়োজিত ও প্রথম আলো বিরামপুর প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী নূর এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদায়ী এস.এস.সি পরিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিক্ষায় অংশগ্রহণ পূর্বক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য করেন দাউদপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ শাহাদত হোসেন, কাটলা মেধাবিকাশ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মাহাবুর রহমান, কাটলা দাখিল মাদ্রাসার সুপার, মাওলানা মো. সাইফুল ইসলাম, রামচন্দ্রপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই, হরিহরপুর উচ্চ বিদ্যালরয়ের প্রধান শিক্ষক আফসার উদ্দিন, সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী রমজান আলি মাস্টার, কাটলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আজিজার রহমান, কাটলা হাট-বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস প্রিন্স, কাটলা বণিক কমিটির সাধারণ সম্পাদক মো. সামছুল মিঞা, কাটলা হাফেজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক এস এম মাগরিব বিন আফাজ, সাবেক ব্যাংকার অছির উদ্দিন মন্ডল প্রমূখ।
এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীববৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে বিদ্যালয়ের পক্ষথেকে ঢাকা কিন্ডার গার্টেন এসোসিয়েশন (ডি.কেজি.এ) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট বিতরণ শেষে বিদায়ী এস.এস.সি পরিক্ষার্থীদের জন্য দোয়া খায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।