ধামইরহাটে পুনঃ খাল খনন কাজের উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নে পুনঃ খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় দুর্যোগ

2026-04-13T14:57:12+00:00
2026-04-13T14:57:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামইরহাটে পুনঃ খাল খনন কাজের উদ্বোধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২:৫৭ পিএম   (ভিজিট : ১৪৯)
X

নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নে পুনঃ খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপি কর্মসূচির আওতায় এই খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রকল্পটির মাধ্যমে চৌঘাট ব্রিজের দক্ষিণ দিক থেকে ছিলিমপুর পর্যন্ত মোট ২,২৩০ মিটার খাল পুনঃখনন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক। তিনি আনুষ্ঠানিকভাবে খাল খনন কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মিলন কুমারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, পুনঃ খাল খননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy