সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম।
প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আব্দুল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক কাওসার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল কবির এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহবুবুল আলম।
বক্তারা তাদের বক্তব্যে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন। প্রধান অতিথি বলেন, “শুধু ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে জীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে তিনজন অসচ্ছল শিক্ষার্থীর মাঝে একটি করে ছাগল বিতরণ করা হয়। শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।