নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলায় ২০২৫–২৬ খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

2026-04-13T15:37:21+00:00
2026-04-13T15:37:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ২৩০)
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করলেন সংসদ সদস্য মোহাম্মদ ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
X

নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করলেন সংসদ সদস্য মোহাম্মদ ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।

শেরপুরের নকলা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) উপজেলা পরিষদে হলরুমে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। 

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আ: ওয়াহেদ খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং আউশ ধানের আবাদ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে খাদ্য উৎপাদন বাড়বে এবং কৃষকরা আরও বেশি লাভবান হবেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে উন্নতমানের আউশ ধানের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।




  বিষয়:   নকলা  শেরপুর  কৃষি প্রণোদনা  আউশ ধান  সার বিতরণ  কৃষি সহায়তা  বাংলাদেশ কৃষি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy