নেত্রকোণার কলমাকান্দায় অগ্নিতে পুরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পানিতে ডুবে মারা যাওয়া ব্যাক্তিদের প্রতিনিধিদের মধ্যে সরকারি সহায়তা বিতরন করা হয়েছে।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুনে পোড়া তিন ব্যবসায়ী কনুড়া গ্রামের আলী আকবর, নাজিরপুর বাজারের আ: মোতালেব ও নয়াপাড়া গ্রামের রিপন মিয়াকে সরকারি সহায়তার চেক প্রদান করা হয়েছে।
এছাড়া পানিতে ডুবে মারা যাওয়া কৈলাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মৃত ইব্রাহিম ও একই ইউনিয়ন এর বিষমপুর গ্রামের মৃত তালহার সরকারি সহায়তা যথাক্রমে মা ঝুমা খাতুন ও বাবা মামুন মিয়ার হাতে সহায়তার চেক তুলে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার [ভূমি] মাহমুদুল হাসান, পিআইও মো,মমিনুল ইসলাম সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ।।