প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:২৬ পিএম (ভিজিট : ১৩)

X
ফাইল ছবি
সাতক্ষীরার সদর উপজেলায় ধুলিহর এলাকায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩এপ্রিল) দুপুরে সাতক্ষীরা আশাশুনি সড়কের ধুলিহর সানা পাড়া এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ওমর ফারুক (৩), সে একই এলাকার সারাফাত গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার দুপুরে সানা পাড়া এলাকায় বাড়ির পাশের রাস্তায় শিশুটি খেলা করছিল। ওই সময় বেপরয়া গতির একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় শিশুটি।
সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে।