ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ গজালিয়া সাতগড়িয়াপাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে পু্লিশ সুপার এএনএম সাজেদুর রহমানের পক্ষ থেকে সহায়তা

2026-04-13T16:49:57+00:00
2026-04-13T16:49:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:৪৯ পিএম   (ভিজিট : ২৮)
ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি
X

ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ গজালিয়া সাতগড়িয়াপাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে পু্লিশ  সুপার এএনএম সাজেদুর রহমানের পক্ষ থেকে সহায়তা তুলে দেয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম শিফাতুল মাজদার এ সহায়তা প্রদান করেন। প্রদানকালে স্থানীয় ওয়ার্ড মেম্বার জুবাইদ উল্লাহ জুয়েলসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবদুর রহমানের ছেলে শাহজাহানের পরিবারের হাতে নগদ টাকা, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জামা পোষাক প্রদান করা হয়।

ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, পুলিশ শুধু নিরাপত্তা রক্ষায় নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যও সবসময় প্রস্তুত। ভবিষ্যতে যেকোনো দুর্যোগে আমরা আপনাদের পাশে আছি। এই অঞ্চলের মানুষের জীবনমান ও নিরাপত্তায় পুলিশের কাজ অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy