প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:৫৫ পিএম (ভিজিট : ২৮)

X
নতুন উদ্দীপনায় পহেলা বৈশাখ উদযাপন করল কচি কন্ঠের আসর
বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দকে ঘিরে শিশু-কিশোরদের সংগঠন 'কচি কণ্ঠের আসর' এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ অনুষ্ঠান।
রবিবার (১২ এপ্রিল) রাজধানীর সলিমুল্লাহ রোডে কচি কণ্ঠের আসরের অফিসে নববর্ষের আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা ও কর্মকর্তাগণ। পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে যোগ দিয়ে শিশুদের উৎসাহিত করেন।
আয়োজকরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পাবে এবং পহেলা বৈশাখের চেতনা ছড়িয়ে পড়বে নতুন প্রজন্মের মাঝে। সবার অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান।