আনোয়ারায় শিল্প কারখানায় স্থানীয়দের অগ্রাধিকার দাবিতে সংবাদ সম্মেলন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গড়ে ওঠা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং স্থানীয়দের অগ্রাধিকার দেয়ার দাবিতে এক জরুরি

2026-04-13T16:56:44+00:00
2026-04-13T16:56:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আনোয়ারায় শিল্প কারখানায় স্থানীয়দের অগ্রাধিকার দাবিতে সংবাদ সম্মেলন
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:৫৬ পিএম   (ভিজিট : ৫৩২)
সংবাদ সম্মেলন
X

সংবাদ সম্মেলন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গড়ে ওঠা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং স্থানীয়দের অগ্রাধিকার দেয়ার দাবিতে এক জরুরি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) বিকেল ৪টায় আনোয়ারা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে  আনোয়ারা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে  সংগঠনের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন  বলেন, আনোয়ারায় প্রতিষ্ঠিত শিল্পকারখানাগুলোতে স্থানীয় যোগ্য প্রার্থীরা প্রত্যাশিত অগ্রাধিকার পাচ্ছেন না। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব থাকায় এলাকার শিক্ষিত ও কর্মক্ষম যুবসমাজ বঞ্চিত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

এ প্রেক্ষিতে আনোয়ারার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো আনোয়ারা উপজেলায় অবস্থিত সকল শিল্পপ্রতিষ্ঠানে স্থানীয় যোগ্য প্রার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে সকল স্তরে নিয়োগ নিশ্চিত করা; নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, ন্যায্য ও জবাবদিহিমূলক করা এবং কোনো ধরনের সুপারিশ, তদবির বা লবিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধ রাখা; সকল নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশ করা; শিল্পপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব, দখলদারিত্ব ও সিন্ডিকেটমুক্ত রাখা; এবং চাকরির বয়সসীমা সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা। লিখিত বক্তব্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায়, আনোয়ারার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন।

এসময় সংগঠনের সভাপতি মোঃ হেলাল উদ্দিন,  সাধারণ সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমান সহ-সভাপতি মোঃ আব্দুল হালিম দিদার ও মোঃ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আসিফুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল হামিদ শাকিল, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ আকিব রায়হান, সহ-প্রচার সম্পাদক হাফেজ আবদুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন  প্রশ্নের  জবাব দিয়েছে  সংগঠনের নেতৃবৃন্দরা। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy