মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

সারাবাংলা

মাদারীপুর সদর উপজেলায় পানি নিষ্কাশন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুটি খাল খনন কাজের উদ্বোধন করেছেন জেলা বিএনপি’র

2026-04-13T17:04:38+00:00
2026-04-13T17:04:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ৭৫)
মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া
X

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

মাদারীপুর সদর উপজেলায় পানি নিষ্কাশন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুটি খাল খনন কাজের উদ্বোধন করেছেন জেলা বিএনপি’র সদস্য সচিব ও সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। 

সোমবার (১৩ এপ্রিল) মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ও পাঁচখোলা এলাকায় পৃথকভাবে এই খাল খনন কাজের উদ্বোধন করা হয়।

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর খালটি ৪ কিলোমিটার দৈর্ঘ্যের, যার ব্যয় ধরা হয়েছে ৯৬ লাখ টাকা। অন্যদিকে পাঁচখোলা খালটি ৩ কিলোমিটার দীর্ঘ, যার ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৯ লাখ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনায়ের বরাদ্ধকৃত অর্থ থেকে সদর উপজেলা প্রশাসন খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু এহসান মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মার্তুজা আলম ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, সরকারে যাওয়ার আগে যে প্রতিশ্রুতি ছিল রাষ্ট্র কাঠামো ৩১ দফা সেটার মধ্যে এই খাল খনন ছিল। এক মাসের মধ্যে বিশ্বের কোন জায়গায় কোন দেশের সরকার নির্বাচনী এই ওয়াদা পূরণ করতে পারে নাই। এই সরকার এক মাসের মধ্যে ৩৭ হাজার ফ্যামিলি কার্ড বিতরণের মধ্যে দিয়ে সেই ওয়াদা পূরণ করছে। খাল খননের মাধ্যমে এলাকায় জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষকরা সহজে জমিতে সেচ সুবিধা দিতে পারবে। এতে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy