পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

খুলনার পাইকগাছায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম

2026-04-13T17:09:34+00:00
2026-04-13T17:09:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:০৯ পিএম   (ভিজিট : ২২)
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
X

পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী-এর সভাপতিত্বে সভায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বর্তমান চিত্র এবং মাঠ পর্যায়ের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 


সভায় উপস্থিত ছিলেন উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কো-অর্ডিনেটর মল্লিকা মন্ডল। 


এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পক্ষে সুরজিত পাল ও বিশ্বজিৎ সরদার সভায় অংশগ্রহণ করেন। সভায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জিএম আব্বাস উদ্দীন, মুহা. বেল্লাল হুসাইন সহ অন্যান্য কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা উপস্থিত ছিলেন।


বক্তারা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন। বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি মাসিক প্রতিবেদন সঠিকভাবে দাখিল এবং ডাটা এন্ট্রির কাজের অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।পরিশেষে, গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy