প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:২৩ পিএম (ভিজিট : ৫৬)

X
ঘোড়াঘাটে বিজয়ী প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়
দিনাজপুরের ঘোড়াঘাটে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার (ভুমি) আব্দুল আল মামুন কাওছার শেখের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট এর ইন্সট্রাক্টর মোঃ শাহিদুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার মোঃ নাজিবুল ইসলাম প্রমুখ। এর আগে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরা মেলার ১৫ টি স্টল পরিদর্শন করেন।
সমাপনী অনুষ্ঠানে সিনিয়র গ্রুপে ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল এন্ড কলেজ ১ম, ঘোড়াঘাট সরকারি কলেজ ২য়, রানীগঞ্জ সরকারি দ্বিতীয় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৩য়, ও জুনিয়র গ্রুপে নুরজাহানপুর অবসরপ্রাপ্ত সামরিক কলোনি উচ্চ বিদ্যালয় ১ম, ওসমানপুর উচ্চ বিদ্যালয় দ্বিতীয়, ওসমান বালিকা উচ্চ বিদ্যালয় -তৃতীয় বিজয়ী স্থান অর্জন কারীদের মাঝে সন্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।
এছাড়াও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ী সিনিয়র গ্রুপ, জুনিয়র গ্রুপ ও কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার প্রদান করা হয়।