প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৩৫ পিএম (ভিজিট : ১৬৯)

X
সেনাবাহিনীর মানবিক সহায়তা
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচী এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মাটিরাঙ্গা জোন আওতাধীন দূর্গম কুল পাড়া এলাকায় মানবিক কর্মসূচীর আওতায় তপ্ত মাষ্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য শিক্ষা ও ক্রীড়া সামগ্রী এবং স্থানীয়দের মাঝে মানবিক সহায়তা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম ও একজন কিডনী রোগীকে উন্নত চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি।
এ ছাড়াও অত্র এলাকার দুই শতাধিক অসহায় পাহাড়ি বাঙালি নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রিজভী।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি। বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া জাগিয়েছে। পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি জোরদার করতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”