প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৪১ পিএম (ভিজিট : ১৭৬)

X
এখন পর্যন্ত ৪ জনের মনোনয়ন কেনার খবর পাওয়া গেছে
বাংলাদেশ জাতীয় সংসদের ৩২৩ আসনের সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদের জন্য এখন পর্যন্ত ৪ জনের মনোনয়ন কেনার খবর পাওয়া গেছে।
১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নীলফামারী জেলা শাখার সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল ও সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা খানের মনোনয়ন নেওয়ার তথ্য পাওয়া গেছে।
বেবী নাজনীন প্রার্থী হবেন বলে বিভিন্ন মাধ্যমে শোনা গেলেও তিনি মনোনয়ন পত্র তুলেছেন কি-না? তা’ জানতে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে তার মোবাইল ফোনে কল দিলে রিসিভ না করায় মন্তব্যও নেওয়া সম্ভব হয়নি। তবে, একটি সূত্র জানায় বেবী নাজনীনও মনোনয়ন কিনেছেন।
এদিকে, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কে হবেন তা’ নিয়ে বিভিন্ন মহলের আড্ডাগুলোতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এমনিতেই নীলফামারীর ৪টি আসনেই বিএনপি’ ও জোটের প্রার্থীরা পরাজয় বরণ করেছেন। নীলফামারীর ৪টি আসনেই জামায়াত ইসলামের দলীয় প্রার্থীরা বড় ব্যবধানে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এখন কোটা অনুযায়ী ৩২৩ আসনে বিএনপি’ দলীয় কে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখতে পারবেন অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে সেই আলোচনাই চলছে বেশী। বিলকিস ইসলাম এর আগে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ছিলেন আর অন্যরা নতুন।
অন্যদিকে সঙ্গীত শিল্পী বেবী নাজনীন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের ঘনিষ্ট হিসাবে পরিচিত। তবে, আড্ডাগুলোতে বেশী আলোচনা হচ্ছে দলের প্রতি কারা বেশী আস্থাশীল ও দূর্দিনে কারা সক্রিয় ভুমিকায় ছিলেন সেই দিকটা নিয়েও।