নিখোঁজের একদিন পর নর্দমায় মিলল শিশুর মরদেহ
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৪৮ পিএম (ভিজিট : ৩১)

X
শিশু মাহিন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিখোঁজের একদিন পর নর্দমা থেকে উদ্ধার হলো মাহিন (৬) নামে এক শিশুর মরদেহ।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৭ টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মামুন আলীর ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য ইউনুস আলী জানান, রবিবার (১২ এপ্রিল) দুপুর থেকে তাকে পাওয়া যাচ্ছিলো না। সোমবার সকালে বাড়ির পাশের নর্দমায় পানিতে মাহিনকে ভাসতে দেখা যায়। পরে পরিবারের লোকজন নর্দমা থেকে মাহিনের মরদেহ উদ্ধার করে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।