প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:৩২ পিএম (ভিজিট : ৮৯)

X
মোছাম্মৎ রোকেয়া বেগম ইন্তেকাল করেছেন
ক্রিস্টাল ভিশন সলিউশনস-এর চেয়ারম্যান ফরহাদ হোসেনের মা মোছাম্মৎ রোকেয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সোমবার সকাল ১০টায় জানাজার নামাজ শেষে ফরিদপুর জেলার পূর্ব ভাষানচর, মন্ডল ডাঙ্গী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমার রূহের মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভানুধ্যায়ীরা।
মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন—এই দোয়া করা হয়েছে।