প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:৩৫ পিএম (ভিজিট : ৮৩)

X
বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররম
বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী কাল। ১৯৭১ সালের ১৪ এপ্রিল ভৈরব ব্রিজের কাছে আশুগঞ্জে মরণপণ যুদ্ধে তিনি ছাড়াও আরো বেশ কয়েকজন শহীদ হন।
মুক্তিযুদ্ধে তিনি তৎকালীন ইস্টবেঙ্গল রেজিমেন্ট ক্যাপ্টেন নাসিমের অধীনে যুদ্ধ করেন। হানাদার বাহিনী সেবর জেট দ্বারা আক্রমণ করে ও শত্রু সেনাদের হেলিকপ্টারে নামিয়ে দেয়। দু-পক্ষের তুমুল সংঘর্ষে তিনি শাহাদাৎ বরণ করেন। খুররম ঢাকা কলেজের মেধাবী ছাত্র ছিলেন।
১৯৫৩ সালে নরসিংদীর বেলাব উপজেলার হোসেননগর গ্রামে খাঁন পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা আলাউদ্দিন খাঁন তৎকালীন বাংলাদেশ জুট বোর্ডের পরিচালক ছিলেন। সাত ভাই বোনের মধ্যে নজিব উদ্দিন খাঁন খুররম ছিল চতুর্থ। ২০২৪ সনে এই বীরযোদ্ধাকে সরকার স্বাধীনতা পদক (মরণোত্তর) প্রদান করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষে সহোদর সোনিয়া এন্ড সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত উদ্দিন মো. কায়সার খান আগামী ১৫ এপ্রিল বুধবার নরসিংদীর বেলাব হোসেন নগরে শহীদ নজিব উদ্দিন খান খুররম কলেজে স্মরণসভা ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।