টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

2026-04-13T19:18:18+00:00
2026-04-13T19:18:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ৬০)
দুই নারী গ্রেফতার
X

দুই নারী গ্রেফতার

গাজীপুর টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে  গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (১২ এপ্রিল ২০২৬) রাতে টঙ্গীর হিমারদিঘী আমতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযান চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার ভৈরব উপজেলার আওলাকান্দা ও পঞ্চবটি এলাকার বাসিন্দা দুই নারী—মিতু আক্তার (২৪) ও শারমিন (১৯)—কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছেন।

মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy