প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:৪২ পিএম (ভিজিট : ৫৬)

X
রিভলবারসহ যুবক গ্রেফতার
পাবনার ঈশ্বরদীতে উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলভার ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
সোমবার (১৩ এপ্রিল ) দুপুরে র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঈশ্বরদীর রূপপুর এলাকায় অভিযান পরিচালনা করে সোহেল রানা (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেন।
তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অর্জুনপুর গ্রামের মৃত জামাল উদ্দিন খলিফার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১টি বিদেশী রিভলভার, ৪ রাউন্ড গুলি, ৩টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড, ১টি প্রাইভেটকার ও ১টি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।