প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:৫০ পিএম (ভিজিট : ১১৯)

X
পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পাবনার ভাঙ্গুড়ায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল)সকাল ১০টায় বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় ভাঙ্গুড়া উপজেলা পরিষদের হলরুমে ওই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।
এই কংগ্রেসের মূল উদ্দেশ্য হলো কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা।
কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ এফ এন কামারুম মুনিরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পাবনার খামারবাড়ির উপপরিচালক(ডিডি) কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক। পার্টনার কংগ্রেসের প্রকল্পের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, মনিটরিং অফিসার (বগুড়া অঞ্চল) কৃষিবিদ মাসুদ আহেমদ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান (ভারপ্রাপ্ত) অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন, খামারবাড়ি পাবনার অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ নুরে আলম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ রাফিউল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আরিফ হাসান, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ নাজমুল হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ শতাধিক পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী অংশ নেন।