দূর্গাপুরে ভারতীয় ফেনসিডিলসহ দুইজন আটক

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনার দূর্গাপুর উপজেলা সদরের বুরুঙ্গা ব্রীজ নামক স্থানে সোমবার থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬’শ বোতল

2026-04-13T19:57:02+00:00
2026-04-13T19:57:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দূর্গাপুরে ভারতীয় ফেনসিডিলসহ দুইজন আটক
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৮৪)
ফেনসিডিলসহ দুইজন আটক
X

ফেনসিডিলসহ দুইজন আটক

নেত্রকোনার দূর্গাপুর উপজেলা সদরের বুরুঙ্গা ব্রীজ নামক স্থানে সোমবার থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬’শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে  আটক করেছে। 

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের দিকনির্দেশনায় দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসানের তত্বাবধানে এস.আই নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ভোর ৫টার দিকে বুরুঙ্গা ব্রীজ নামক স্থানে মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করেন। 

আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে দূর্গাপুর উপজেলা সদরের চারিয়া মাসকান্দা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে নাসির উদ্দিন (২৮) ও তারা মিয়ার ছেলে আলী আকবর (২৫)। 

আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার পর সোমবার বিকেলে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলা হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy