প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৮:০১ পিএম (ভিজিট : ১৪৭)

X
সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক
হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের গাজিনগর এলাকায় মেঘনার ভয়াবহ ভাঙ্গনের স্থান পরিদর্শনে আসেন চাঁদপুর-৩ (সদর, হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
পরিদর্শন কালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, এই হাইমচর তথা চাঁদপুরে কোনো বালু খেকো দের ঠিকানা হবেনা। আপনারা সবাই সচ্চার থাকেন,কেও যেনো এই নদীতে অবৈধ ভাবে বালু কাটতে না পারে। আপনারা সকলে প্রশাসনকে সহযোগিতা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন তাহলেই এই বাংলাদেশ উন্নয়ন করতে সহজ হবে। বালু খেকোদের যারা আশ্রয় দিচ্ছে সেই গড পাদারগুলেকেও ধরা হবে ইনশাআল্লাহ। বালু খেকো যেই হোক, যেই দলেরই হক সে অপরাধী। আজ থেকে চাঁদপুর হাইমচরে যেই বালু খেকো থাকবে তাদেরকে ধরে আইনের আওতায় আনতে হবে। অচিরেই হাইমচর, নীলকমল, রাজরাজেশ্বর ইউনিয়নের নদীর পাড় স্থায়ী বাদ দিবো ইনশাআল্লাহ।
আজ বিকালে হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গাজিনগর এলাকায় মেঘনার ভয়াবহ ভাঙ্গনের স্থান পরিদর্শনে আসেন চাঁদপুর-৩ সদর হাইমচর আসনের সাংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন হাইমচর থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা এলজি ইডি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।