দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭

অনলাইন ডেস্ক

সারাবাংলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকায় একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

2026-04-14T11:12:25+00:00
2026-04-14T11:12:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:১২ এএম   (ভিজিট : ৫৪)
X

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকায় একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শ্রমিকরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আজাদের ছেলে মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে আবু সালেক (৪৫), বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশের ছেলে সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৫), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০) ও রাকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫৫)।

মরদেহগুলো দাউদকান্দি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

এ ছাড়া আহতরা হলেন আমির আলী (৪৫), তরিকুল ইসলাম (৫০), জালাল হোসেন (৩৭), মো. আমিনুল ইসলাম (৩৮) ও জাহাঙ্গীর আলম (৪০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাল বোঝাই ট্রাকটি দিনাজপুর থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে নবাবগঞ্জ উপজেলা থেকে ১৩ জন শ্রমিককে ট্রাকের ওপরে উঠান।

কম খরচে গন্তব্যে পৌঁছাতে তারা ট্রাকে ওঠেন। রাত ৩টার দিকে দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি উল্টে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আহতদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে জানান, আহত পাঁচজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।




  বিষয়:   দাউদকান্দি  চালবোঝাই ট্রা্‌ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy