রাজধানীতে বাবার সামনেই কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চারজনকে এলোপাতাড়ি কুপিয়েছেন এক ব্যক্তি। এতে

2026-04-14T16:28:15+00:00
2026-04-14T16:28:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে বাবার সামনেই কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ৭১)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
X

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চারজনকে এলোপাতাড়ি কুপিয়েছেন এক ব্যক্তি। এতে দিয়া আক্তার (২০) নিহত নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত মৌসুমী (৩৫), মুয়াজ (১৫) ও জয়াকে (১২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

নিহত দিয়া রাজধানীর শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী। উভয়পক্ষের বাড়ি যাত্রাবাড়ী কাজলা ভাঙ্গা প্রেস এলাকায়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আবু মুসা নামে এক ঠিকাদার নবীউল্লাহর কাছে টাকা পান। সেই টাকা নেওয়ার জন্য ভোরে নবীউল্লাহর বাসায় আসেন। কথা কাটাকাটির এক পর্যায়ে নবীউল্লাহ উত্তেজিত হয়ে আবু মুসাকে কুপিয়ে জখম করেন। পরে আবু মুসা উত্তেজিত হয়ে নবীউল্লাহর স্ত্রী মৌসুমী আক্তারকে কুপিয়ে বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে দেন। তার মেয়ে দিয়া এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করেন। এরপর আরেক মেয়ে জয়া ও ছেলে মুয়াজকেও কুপিয়ে জখম করেন। 

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক দিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন চিকিৎসাধীন। এ ঘটনায় আবু মুসাও ঢাকা মেডিকেলে পুলিশি পাহারায় চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চারজনকে এলোপাথাড়ি কুপিয়েছেন এক ব্যক্তি। এতে দিয়া আক্তার নামে এক নারী নিহত হয়েছেন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy