মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর মগবাজার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসে থাকা অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

2026-04-15T11:16:14+00:00
2026-04-15T11:35:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১১:১৬ এএম  আপডেট: ১৫.০৪.২০২৬ ১১:৩৫ এএম  (ভিজিট : ৭৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর মগবাজার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসে থাকা অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনাকবলিত বাসে থাকা ঢাবির শিক্ষার্থী নাইমুজ্জামান ইমন জানান, ‘ক্ষণিকা’ নামের বাসটি মগবাজার এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় দুর্ঘটনায় পড়ে। তিনি বলেন, তিনি নিজেও বাসে ছিলেন এবং অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটি দুর্ঘটনায় পড়ে। প্রাথমিকভাবে ৭ থেকে ৮ জন শিক্ষার্থী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানান, ‘ক্ষণিকা’ বাসটি সকালে মগবাজার এলাকায় দুর্ঘটনার শিকার হয়। তিনি বলেন, ডাকসুর নেতারা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছেন।




  বিষয়:   মগবাজার  ঢাকা  বিশ্ববিদ্যালয় 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy