পুঠিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

বর্ণিল শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।মঙ্গলবার

2026-04-15T12:16:24+00:00
2026-04-15T12:16:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুঠিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:১৬ পিএম   (ভিজিট : ৪২)
X

বর্ণিল শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা গ্রামীণ ঐতিহ্যের প্রতীকী নানা মুখোশ, পালকি, পাখি ও লোকজ সামগ্রী হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর সমন্বয়কের দায়িত্ব পালনকারী আতিকুর রহমান, পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হায়াত, বেলপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাকিবসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একটি আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেন।

উপজেলা প্রশাসন জানান, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবের মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও সাংস্কৃতিক ঐক্য আরও দৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy