প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:৪৬ পিএম (ভিজিট : ৭৪)

X
দেশের জ্বালানি চাহিদা পূরণে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একাধিক তেলবাহী জাহাজ। ইতোমধ্যে খালাস কার্যক্রমও পুরোদমে শুরু হয়েছে, ফলে সরবরাহ ব্যবস্থায় স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
MT Great Princess নামক জাহাজটি সিঙ্গাপুর থেকে প্রায় ১১ হাজার মেট্রিক টন জেট এ-১ জ্বালানি নিয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টা থেকে ডিওজে-৬ (DOJ-6) জেটিতে খালাস কার্যক্রম শুরু করেছে। নিরবচ্ছিন্নভাবে জ্বালানি নামানো চলছে।
অন্যদিকে, প্রায় ৩৪ হাজার মেট্রিক টন ডিজেলবাহী MT Lucia Solis জাহাজটি একই দিন রাত ১১টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছেছে। বর্তমানে লাইটারেজ প্রক্রিয়ার মাধ্যমে জ্বালানি খালাস অব্যাহত রয়েছে। জাহাজটি আজ দুপুরে ডিওজে-৫ (DOJ-5) জেটিতে ভিড়বে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এছাড়া, MT Torm Damini জাহাজটি প্রায় ৩২ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে গত রাত থেকেই বহির্নোঙ্গরে খালাস কার্যক্রম পরিচালনা করছে। জাহাজটি আগামীকাল ডিওজে-৬ (DOJ-6) জেটিতে পৌঁছানোর কথা রয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুততার সঙ্গে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ বিপুল পরিমাণ জ্বালানি খালাসের ফলে দেশের জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে।