শ্রীমঙ্গলে ৬২০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ প্রণোদনার বীজ ও সার বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের (উফশী জাত) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র

2026-04-15T14:08:51+00:00
2026-04-15T14:08:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ৬২০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ প্রণোদনার বীজ ও সার বিতরণ
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২:০৮ পিএম   (ভিজিট : ১৪)
শ্রীমঙ্গলে ৬২০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ প্রণোদনার বীজ ও সার বিতরণ এর উদ্বোধন
X

শ্রীমঙ্গলে ৬২০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ প্রণোদনার বীজ ও সার বিতরণ এর উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের (উফশী জাত) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের  সংসদ সদস্য  মো. মুজিবুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন।

উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচির মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলার মোট ৬২০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতিজন কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি (মিউরেট অব পটাশ) এবং ১০ কেজি ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি আউশ ধানের উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা কৃষকদের সঠিক পদ্ধতিতে বীজ ও সার ব্যবহার করে অধিক ফলন অর্জনের আহ্বান জানান।

এ সময় উপজেলা বিএনপির আহবায়ক মো. নুরুল আলম সিদ্দিকী, উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন জারু, কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সুত্রধরসহ কৃষি বিভাগের অন্যান্য  কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy