ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে, জাতীয় সংগীত, এসো হে বৈশাখের গান চিত্রাঙ্কন প্রতিযোগিতা ,

2026-04-15T10:50:26+00:00
2026-04-15T19:05:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১০:৫০ এএম  আপডেট: ১৫.০৪.২০২৬ ৭:০৫ পিএম  (ভিজিট : ৩০৪)
শোভাযাত্রার মধ্য দিয়ে টাঙ্গাইল উপজেলায় বর্ষবরণ উদযাপিত
X

শোভাযাত্রার মধ্য দিয়ে টাঙ্গাইল উপজেলায় বর্ষবরণ উদযাপিত

নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে, জাতীয় সংগীত, এসো হে বৈশাখের গান চিত্রাঙ্কন প্রতিযোগিতা , লোকজ মেলা, শোভাযাত্রার মধ্য দিয়ে টাঙ্গাইল উপজেলায় বর্ষবরণ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার ১৪ এপ্রিল সকাল ৮টা ৩০মিনিটে অনু্ষ্ঠিত হয় এ অনুষ্ঠান। দিনটি উপলক্ষে সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা দেশীয় পোষাকে  উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হতে থাকে।

পরে চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ঘাটাইল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে শেষে হয়। শিল্পকলা একাডেমি ও জাসাস আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রকম সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) জাহিদুর রহমান,উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ শফিকুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান মোঃ হারুনর রশিদ, পাকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নেসা, পরিসংখ্যান অফিসার মোঃ মনিরুজ্জামান খান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রাফিউল ইসলাম,মুকুল একাডেমির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজ্জত হোসেন,ধলাপাড়া বনবিভাগের রেঞ্জকর্মকর্তা মোঃ সাব্বির হোসেন ,উপজেলা প্রানীসম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন জাফরুল হাসান রিপন প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy