কচুয়ায় খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ-১ মৌসুমে কৃষি

2026-04-15T15:06:33+00:00
2026-04-15T15:21:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কচুয়ায় খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:০৬ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৬ ৩:২১ পিএম  (ভিজিট : ৪৫)
X

‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ,গ্রীষ্মকালীন মুগ ডাল, তিল বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় কচুয়া উপজেলা কৃষি অফিস চত্বরে,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  শুভ উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, কচুয়া উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জাহিদ হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাসান ইমাম, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক সূর্য্য চক্রবর্তী,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি মোঃ তারেক সহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক উপস্থিত থেকে সার ও বীজ গ্রহণ করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রাথমিকভাবে ২৩৫ জন প্রান্তিক কৃষকের মাঝে সেক্টরভেদে আউশ ধান, মুগ ডাল ও তিলের বীজ সহ বিভিন্ন প্রকারের সার বিতরণ করা হয়।

পর্যায়ক্রমে কচুয়া উপজেলার মোট ১৬০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন সহায়তা দেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy