বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

বাকেরগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বাকেরগঞ্জ আড়ম্বরপূর্ণ আয়োজন আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাকেরগঞ্জে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত

2026-04-15T11:12:47+00:00
2026-04-15T11:12:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
বাকেরগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১১:১২ এএম   (ভিজিট : ২১৩)
পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা
X

পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা

বাকেরগঞ্জ আড়ম্বরপূর্ণ আয়োজন আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাকেরগঞ্জে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত  শোভাযাত্রায় মানুষের ঢল নামে সর্বস্তরের মানুষের।

আজ সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আবুল হোসেন খান (এমপি)।

শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খান এমপি বলেন, "বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। সন্ত্রাসমুক্ত ও আধুনিক বাকেরগঞ্জ গড়তে আমরা যে অঙ্গীকার করেছি, নববর্ষের এই নতুন আলো আমাদের সেই পথচলায় আরও প্রেরণা জোগাবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তন্ময় হালদার।

উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সভাপতি নাসিরউদ্দিন জোমাদ্দার ও সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য রুহুল আমিন জোমাদ্দার, অহিদুল ইসলাম স্বপন সিকদার, উপজেলা যুবদলের সভাপতি এনায়েত হোসেন খান বিপু,ও শীর্ষ নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ ও শিক্ষার্থী ,
স্থানীয় সাংবাদিকবৃন্দ।

রঙ-বেরঙের প্ল্যাকার্ড, ব্যানার এবং দেশীয় বাদ্যযন্ত্রের তালে তালে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা শহর। প্রভাত ফেরি শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত সাধারণ মানুষ এই উৎসবকে অসাম্প্রদায়িক বাংলাদেশের এক অনন্য মিলনমেলা হিসেবে অভিহিত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy