পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

নানা আয়োজন এবং বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও

2026-04-15T17:51:44+00:00
2026-04-15T18:04:24+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:৫১ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৬ ৬:০৪ পিএম  (ভিজিট : ৭৭)
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত
X

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

নানা আয়োজন এবং বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩। ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বিশাল বর্ণাঢ্য  বৈশাখী  শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী।

এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নূরুস সালাম সিদ্দিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ এতে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে “এসো হে বৈশাখ” সংগীত ও আবৃত্তির মাধ্যমে নববর্ষকে বরণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy