প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:৩৫ পিএম আপডেট: ১৫.০৪.২০২৬ ৬:৪০ পিএম (ভিজিট : ৫৯)

X
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা
চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।
একটি সম্ভাব্য সমঝোতায় পৌঁছাতে এবং ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল হিসেবে ট্রাম্প প্রশাসন আগামী কয়েক দিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করতে যাচ্ছে।
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট দেশটির শীর্ষ সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে সম্প্রতি এই খবর প্রকাশ করেছে।
তবে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক চাপের কাছে কোনোভাবেই মাথা নত করতে নারাজ তেহরান। মার্কিন তৎপরতার জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো অপচেষ্টা চূড়ান্তভাবে ব্যর্থ হবে।
আজ বুধবার (১৫ এপ্রিল) তেহরানে জরুরি পরিষেবা কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি জানান, ইরানের স্বাধীনতাকামী জনগণ কখনোই বিদেশি শক্তির এ ধরনের আধিপত্যবাদী পদক্ষেপ মেনে নেবে না।
একইসঙ্গে নিজেদের কূটনৈতিক অবস্থান পরিষ্কার করে পেজেশকিয়ান বলেন, তেতরান কখনোই যুদ্ধ বা আঞ্চলিক অস্থিতিশীলতা চায় না। বরং সংকট সমাধানে শুরু থেকেই তারা পারস্পরিক সম্মানজনক ও গঠনমূলক আলোচনার পক্ষে।