জামালপুরে তেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে তেল মজুত করায় মো: সাব্বির (২১) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ

2026-04-15T20:25:22+00:00
2026-04-15T20:25:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামালপুরে তেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৮:২৫ পিএম   (ভিজিট : ৩৫)
যুবকের ৭ দিনের কারাদণ্ড
X

যুবকের ৭ দিনের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে তেল মজুত করায় মো: সাব্বির (২১) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মো: সাব্বির নামের ওই যুবক অনুমোদনহীনভাবে ১২০ লিটার তেল সংগ্রহ করে মজুতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাকে আটক করেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।  এসময় তেল মজুত ও অনিয়মের দায়ে সাব্বিরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন জানান, তেল মজুতের দায়ে সাব্বির নামে এক যুবকে ৭ দিনের জেল দেওয়া হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে বিক্রির প্রবণতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy