বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রদর্শনীভুক্ত পেঁয়াজ চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়।এ উপলক্ষে বুধবার উপজেলা

2026-04-15T21:42:47+00:00
2026-04-15T21:42:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:৪২ পিএম   (ভিজিট : ৭০)
এয়ার ফ্লো মেশিন বিতরণ
X

এয়ার ফ্লো মেশিন বিতরণ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রদর্শনীভুক্ত পেঁয়াজ চাষীদের মাঝে  বিনামূল্যে কৃষি উপকরণ এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়। 

এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজীব আল মারুফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ১০ জন কৃষকের মাঝে এ মেশিনগুলো বিতরণ করেন। কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্প-এর আওতায় বড়াইগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেশিনগুলো বিতরণ করা হয়। 

সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার নুরে আলম সিদ্দিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মারফুদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহাদী হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হকসহ প্রদর্শনীভুক্ত কৃষকগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উক্ত আধুনিক প্রযুক্তি (মেশিন) ব্যবহারের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ সহজ হবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষকরা উপকৃত হবেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy