বাঁশখালীতে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে ২ হাজার পিস ইয়াবাসহ শাহাদাত হোসেন ইরফান (৩৮) ও শেখ আহমদ শেখাব (৩৯) নামে দুইমাদক কারবারিকে

2026-04-16T12:46:26+00:00
2026-04-16T12:46:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:৪৬ পিএম   (ভিজিট : ১৩২)
বাঁশখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার দুই মাদক কারবারি
X

বাঁশখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার দুই মাদক কারবারি

চট্টগ্রামের বাঁশখালীতে ২ হাজার পিস ইয়াবাসহ শাহাদাত হোসেন ইরফান (৩৮) ও শেখ আহমদ শেখাব (৩৯) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত: শাহাদাত হোসেন ইরফান লোহাগড়া থানার আমিরাবাদ মাস্টারপাড়ার কামাল উদ্দিনের ছেলে ও শেখ আহমদ শেখাব চকরিয়া থানার বরইতলী এলাকার গুরা মিয়ার ছেলে।

বাঁশখালী থানার (ওসি) খালেদ সাইফুল্লাহ্ বলেন, 'পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট বসিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।'#






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy