নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবিতে চৌদ্দগ্রামে ছাত্র-জনতার মানববন্ধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

আলোচিত নারী উদ্যোক্তা সুমাইয়া জাহান প্রমি (২২) হত্যার ঘটনায় অভিযুক্ত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও

2026-04-16T12:48:35+00:00
2026-04-16T12:48:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবিতে চৌদ্দগ্রামে ছাত্র-জনতার মানববন্ধন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:৪৮ পিএম   (ভিজিট : ২৫১)
X

আলোচিত নারী উদ্যোক্তা সুমাইয়া জাহান প্রমি (২২) হত্যার ঘটনায় অভিযুক্ত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে কুমিল্লার চৌদ্দগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ৭ লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী আনাস ও তার পরিবারের সদস্যরা গত ৯ এপ্রিল রাতে চট্টগ্রামের বায়েজিদ থানাধীন মুরাদপুর শহীদনগরের বাসায় প্রমিকে হত্যা করে। তরুণ এই নারী উদ্যোক্তার হত্যাকাণ্ডে সারাদেশে তোলপাড় সৃষ্টি হলেও এক সপ্তাহ পার হয়ে গেলেও কোনো আসামিকে গ্রেফতার করেনি পুলিশ। দ্রুত সময়ের মধ্যে ঘাতক স্বামী আনাস, তার বোন, মা ও বন্ধু রিজভীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া প্রমির বোন সাদিয়া জাহান অভিযোগ করে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রামের বায়েজিদ থানার এসআই রাজিব কোনোভাবেই তাদের সহযোগিতা করছেন না। বরং আসামিদের পালিয়ে যেতে ও দেশত্যাগে সহায়তা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

চিওড়া ব্লাড ডোনেশন-এর সভাপতি মো. হোসেন নয়নের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম বাজার কমিটির সাবেক সেক্রেটারি খোরশেদ আলম, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারি বেলাল হোসাইন, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদার, পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নুর মোহাম্মদ সুমন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের আরাফাত হোসেন, সাবেক ছাত্রনেতা মো. হোসাইন, প্রমির বোন সাজেদা আক্তার পনিকা, চাচা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব শহীদনগরের একটি বাসা থেকে উদ্যোক্তা প্রমির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত শেষে ১১ এপ্রিল সকালে তার গ্রামের বাড়ি চৌদ্দগ্রামের ঝাটিয়ারখীল এলাকায় দাফন সম্পন্ন হয়।

এ ঘটনায় নিহতের বড় বোন সাজেদা আক্তার বাদী হয়ে প্রমির স্বামী আবু ছৈয়দ মো. আনাস (২৮), তার বন্ধু আব্দুল্লাহ আল রিজভী (২৮), মা মারজান বেগম (৪৭) ও বোন নাসরিন আক্তারকে (৩০) আসামি করে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা দায়ের করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy