নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবিতে চৌদ্দগ্রামে ছাত্র-জনতার মানববন্ধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

নারী উদ্যোক্তা সুমাইয়া জাহান প্রমি হত্যার ঘটনায় চৌদ্দগ্রামে মানববন্ধন। দ্রুত আসামি গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।

2026-04-16T12:50:30+00:00
2026-04-16T14:02:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবিতে চৌদ্দগ্রামে ছাত্র-জনতার মানববন্ধন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:৫০ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৬ ২:০২ পিএম  (ভিজিট : ২১৫)
নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে চৌদ্দগ্রামে ছাত্র-জনতার মানববন্ধন
X

নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে চৌদ্দগ্রামে ছাত্র-জনতার মানববন্ধন

আলোচিত নারী উদ্যোক্তা সুমাইয়া জাহান প্রমি (২২) হত্যার ঘটনায় অভিযুক্ত আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে কুমিল্লার চৌদ্দগ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ৭ লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী আনাস ও তার পরিবারের সদস্যরা গত ৯ই এপ্রিল রাতে চট্রগ্রামের বায়োজিদ থানাধীন মুরাদপুর শহীদনগরের বাসায় প্রমিকে হত্যা করে। তরুন এ নারী উদ্যোক্তাকে হত্যার ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। ১ সপ্তাহ পেরিয়ে গেলেও মামলার কোন আসামীকে গ্রেফতার না হওয়ায় অবিলম্বে দ্রুততর সময়ের মধ্যে ঘাতক স্বামী আনাস, তার বোন ও মা, বন্ধু রিজভীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবী জানান। 
মানববন্ধনে অংশ নেয়া প্রমির বোন সাদিয়া জাহান অভিযোগ করে বলেন, আইন শৃংখলা বাহিনী আমাদেরকে সহযোগীতা করছে না। বরং আসামীদের পালিয়ে যেতে, দেশত্যাগে সহযোগীতা করছেন। 

চিওড়া ব্লাড ডোনেশানের সভাপতি মোহাম্মদ হোসেন নয়নের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম বাজার কমিটির সাবেক সেক্রেটারী খোরশেদ আলম, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারী বেলাল হোসাইন, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম আহবায়ক মামুন মজুমদার, পাঁচরা জনকল্যান সংস্থার সভাপতি নুর মোহাম্মদ সুমন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের আরাফাত হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ হোসাইন, প্রমির বোন সাজেদা আক্তার পনিকা, চাচা জাহাঙ্গীর হোসেন প্রমুখ। 
উল্লেখ্য গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব শহীদনগরের একটি বাসা থেকে উদ্যোক্তা প্রমির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত শেষে শনিবার (১১ এপ্রিল) সকালে তার গ্রামের বাড়ি চৌদ্দগ্রামের ঝাটিয়ারখীল এলাকায় দাফন সম্পন্ন হয়।

এ ঘটনায় নিহতের বড় বোন সাজেদা আক্তার বাদী হয়ে  প্রমির স্বামী আবু ছৈয়দ মোহাম্মদ আনাস (২৮), তার বন্ধু আব্দুল্লাহ আল রিজভী (২৮), মা মারজান বেগম (৪৭) ও বোন নাসরিন আক্তারকে (৩০) আসামি করে  চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় একটি অভিযোগ দায়ের করেন। 




  বিষয়:   Promi Murder Case  Dowry Violence Bangladesh  Cumilla Protest News  Chattogram Crime News  Women Entrepreneur Murder BD 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy