প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২:১০ পিএম (ভিজিট : ১৩৩)

X
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তিন দিনের সফরে ভোলায় আসছেন।
বৃহস্পতিবার (১৬এপ্রিল) ঢাকা থেকে সড়ক পথে বরিশাল হয়ে বিকেলে ভোলায় আসার কথা রয়েছে তাঁর। জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে এটিই তার প্রথম সফর হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সফর ঘিরে সরকারি-বেসরকারিভাবে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
সরকারি সফর সূচি থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা দিয়ে বিকেল ৩টার দিকে তিনি ভোলা সার্কিট হাউজে উপস্থিত হবেন।
একই দিন বিকেল ৫টায় তার নির্বাচনী এলাকা লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। পরদিন শুক্রবার (১৭এপ্রিল) সকাল ৯টায় লালমোহন উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
একই দিন বিকেল ৩টায় তজুমদ্দিন উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করার কথা রয়েছে। শনিবার (১৮এপ্রিল) সকাল ১০টায় ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসকের সাথে মতবিনিময় সভায় অংশ নিবেন। ওই দিন বেলা ১১টার দিকে পুনরায় সড়ক পথে ঢাকায় ফিরবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।