আড়াইহাজারে স্কুল শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকায় এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।বুধবার দিবাগত রাতে সংঘবদ্ধ ডাকাত দল ওই

2026-04-16T14:18:53+00:00
2026-04-16T14:18:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে স্কুল শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২:১৮ পিএম   (ভিজিট : ১১৩)
আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকায় এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে
X

আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকায় এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকায় এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

বুধবার দিবাগত রাতে সংঘবদ্ধ ডাকাত দল ওই বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসেন জানান, রাত ১টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল তাঁর দোতলা বাড়ির কেচি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বড় ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাঁর স্ত্রী ও দুই মেয়েকে জিম্মি করে ফেলে। একপর্যায়ে ডাকাতরা বাড়ির তিনটি কক্ষে তাণ্ডব চালিয়ে তছনছ করে। এ সময় তারা প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ডাকাতদের হাতে ধারালো অস্ত্র থাকায় পরিবারের সদস্যরা আতঙ্কে কিছুই করতে পারেননি। পুরো ঘটনা ঘটে খুব অল্প সময়ের মধ্যে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy