প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৬:৫৪ পিএম (ভিজিট : ৩২)

X
মাঠ দিবস
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফল বাগান/ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার রনশিয়া গ্রামে অর্গানিক কৃষি উদ্যোক্তা আজহারুল ইসলামে খামারে এ মাঠ দিবস হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনাজপুর হর্টিকালচারে উপ-পরিচালক ড. এজামুল হক, একই দপ্তরের উদ্যান তত্ববিদ মাসকুরা খাতুন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ এস এম গোলাম সারওয়ায়, টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পর দিনাজপুর অঞ্চলের প্রকল্প পরিচালক কৃষবিদ আবু রেজা মো. আসাদুজ্জান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আয়শা আকতার, কৃষিবিদ ইমরুল আহসান ও আবু সামস মো. বদরুদোজ্জা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, অর্গানিক কৃষি উদ্যোক্তা আজহারুল ইসলাম প্রমূখ।
এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ স্থানীয় শতাধিক কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।