সোনাইমুড়ীতে দুই ম্যাজিস্ট্রেটের হানায় ফুটপাত দখলমুক্ত

সোনাইমুড়ী প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর সোনাইমুড়ীতে ফুটপাত দখল করে নির্মিত অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরিন

2026-04-16T19:02:23+00:00
2026-04-16T19:02:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাইমুড়ীতে দুই ম্যাজিস্ট্রেটের হানায় ফুটপাত দখলমুক্ত
সোনাইমুড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৭:০২ পিএম   (ভিজিট : ৪৬)
ফুটপাত দখলমুক্ত
X

ফুটপাত দখলমুক্ত

নোয়াখালীর সোনাইমুড়ীতে ফুটপাত দখল করে নির্মিত অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এ সময় সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেনের নেতৃত্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

সরেজমিনে দেখা যায়, পৌর বাজারের সোনাইমুড়ী-চাটখিল সড়কের উপর থাকা আল-বারাকা, হিমালয়, স্বাধীন বাংলা, জননী সহ অন্যান্য অবৈধ বাস কাউন্টার সরিয়ে দেয়া হয়। স্প্রিং পোল নামক জায়গা থেকেও উচ্ছেদ করা হয় অস্থায়ী ফল দোকানগুলো।

এছাড়াও, বাজারের ভেতরে থাকা মামুন ও মা মনি হোটেল মালিক কর্তৃক রাস্তার জায়গা দখল করে নির্মিত দেয়াল ও রান্নার চুলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। অবৈধ অটোরিকশা স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড সহ মাছ বাজার ও সবজী বাজারেও উচ্ছেদ করা হয় অবৈধ দখলদারদের। এ সময় তাদের মালামালও জব্দ করতে দেখা যায়।

দুই ম্যাজিস্ট্রেটের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। আবার কেউ কেউ বলছে প্রশাসনের মাধ্যমে এ সকল অস্থায়ী ব্যবসায়ীদের বসার স্থান করে দিলে বেকারত্ব বৃদ্ধিতে কোনো প্রভাব পড়বেনা। তা না হলে একই জায়গা আবারো দখল হবে। নয়তো বেকারত্ব বৃদ্ধি হবে, আর সেই প্রভাব তার পরিবারের উপরও পড়বে।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার সাংবাদিকদের জানান, পৌর বাজারের যানজট নিরসনের লক্ষেই তাদের এই অভিযান। অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করতে তাদের এধরনের অভিযান চলমান থাকবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy