যশোরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে নববর্ষ উদযাপন

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। সকাল

2026-04-16T19:18:05+00:00
2026-04-16T19:18:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে নববর্ষ উদযাপন
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ৩২)
নববর্ষ উদযাপন
X

নববর্ষ উদযাপন

যশোরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় স্বপ্নতরী যশোরের বার্ষিক কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুইড প্রতিবন্ধী স্কুলে অনুষ্ঠিত এ আয়োজন করে স্বপ্নতরী যশোর, ড্রিমগার্ল ইন্টারন্যাশনাল বিউটি পার্লার ও সুতোয় বোনা যশোর। অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় ফ্যাশন শো অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নির্বাহী সচিব আবুল বাশার সাইফুদদৌলা, সাংগঠনিক সচিব কাউসার আহমেদ, সদস্য এ কে এম শরফুদ্দৌলা ছটলু ও মো. রবিউল আলম। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক শহিদুল হক বাদল, ক্রীড়া সংগঠক হাজী আনিসুর রহমান মুকুল ও এজাজ উদ্দিন টিপু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার জাকির হাসান, শেকড় যশোরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রওশন আরা রাসু, স্বপ্নতরী যশোরের সভাপতি ওয়াদুদুর রহমান রানা, সহ-সভাপতি পিন্টু মজুমদার, কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার ও দপ্তর সম্পাদক খুবায়ের হোসেন জিসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক শামীম আরা ও রাহেলা খাতুন,জুনিয়র শিক্ষক সাবিনা খাতুন ও ফাতেমা খাতুনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্বপ্নতরী যশোরের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুল আরেফিন। শেষে স্বপ্নতরী যশোরের পক্ষ থেকে উপস্থিত সকলের জন্য মিষ্টিমুখ ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy